যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান চলতি মাসের শুরুর দিকে শ্রীলঙ্কার একটি বেসামরিক বিমানবন্দরে অবতরণ করতে চেয়েছিল, কিন্তু দেশটির সরকার অনুমতি দেয়নি। আজ শুক্রবার শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে এ তথ্য জানিয়েছেন।
দিশানায়েকে আইনপ্রণেতাদের বলেন, যুক্তরাষ্ট্র ৪ থেকে ৮ মার্চের মধ্যে শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের মত্তলা রাজাপাকসে আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি বিমান অবতরণের অনুমতি চেয়েছিল।…তারা (যুক্তরাষ্ট্র) সেখানে জিবুতির একটি ঘাঁটি থেকে আটটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রবাহী দুটি যুদ্ধবিমান আনতে চেয়েছিল।’
দিশানায়েকের এ তথ্য শুনে আইনপ্রণেতারা করতালি দেন। এর মধ্যে তিনি যোগ করেন, ‘শ্রীলঙ্কার নিরপেক্ষতা বজায় রাখতে আমরা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছি।’



