যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটিগুলোর আশপাশে রহস্যময় ড্রোন কেন দেখা যাচ্ছে

যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটিগুলোর আশপাশে রহস্যময় ড্রোন কেন দেখা যাচ্ছে

সপ্তাহখানেক আগে বেক রো এলাকায় ক্রিস্টাল ম্যাসন (২৮) নামের এক তরুণীও দুটি ড্রোন উড়তে দেখেছেন। আরএএফের একজন পাইলটের এ স্বজন বলেন, তিনি একদিন রাতে কমলা রঙের গোলাকৃতির একটি বস্তুকে আকাশে দেখতে পান। এটি মার্কিন বিমানঘাঁটির ওপর উড়ছিল।

ক্রিস্টাল ম্যাসন বলেন, ‘গত ১০ দিনে গ্রামের (বেক রো এলাকা) চারপাশে আমি সামরিক বাহিনীর গাড়িগুলো ঘোরাফেরা করতে দেখেছি। ব্রিটিশ সেনা ও পুলিশ সদস্যদের উপস্থিতিও স্বাভাবিক সময়ের তুলনায় ছিল বেশি।’

ম্যাসনের ধারণা, কমলা রঙের গোলাকৃতির বস্তুটি ছিল অনুপ্রবেশকারী ড্রোন। তবে তাঁর এ বক্তব্য যাচাই করতে পারেনি বিবিসি।

এক সন্তানের এই মা বলেন, ‘আকাশে কমলা রঙের একটা বড় আলো দেখলাম। হঠাৎ সেটি মিলিয়েও গেল। লোকজন তা দেখে আনন্দ প্রকাশ করছে, সেই শব্দ শুনলাম আমি।’

Scroll to Top