যুক্তরাজ্যের ভিসা জালিয়াতি করলে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যের ভিসা জালিয়াতি করলে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার ক্ষেত্রে কেউ যদি ভিসা জালিয়াতি বা অন্য কোনো অবৈধ উপায় অবলম্বন করেন, তাহলে শাস্তি হিসেবে তার ওপর ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাজ্য সরকার।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বার্তায় সারাহ কুক বলেন, জাল ভিসা বন্ধ করতে যুক্তরাজ্যের কঠোর অবস্থানের অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধুমাত্র সরকারি চ্যানেল ব্যবহার করে বৈধ ভিসা নেওয়ার জন্য যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন সারাহ কুক।

ভিসা জালিয়াতির চেষ্টা করলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেন তিনি।

Scroll to Top