যারা আগুন সন্ত্রাস করেছে তাদের কোন ক্ষমা হবে না: প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

যারা আগুন সন্ত্রাস করেছে তাদের কোন ক্ষমা হবে না: প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন
Channeliadds-30.01.24Nagod

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা আগুন সন্ত্রাস করেছে তাদের কোন ক্ষমা হবে না। আজ মঙ্গলবার ৫ মার্চ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনীতে সংসদ নেতার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন,  অগ্নিসন্ত্রাসের সাথে যারা জড়িত তাদের ক্ষমা করা যায় না, তাদের শাস্তি পেতেই হবে। লন্ডন থেকে হুকুম আসে আর এখানে মানুষ পুড়িয়ে লন্ডনে ছবি পাঠায়। তাদের গ্রেফতার করলে রাজবন্দী কিভাবে হয়? বিরোধীদলীয় নেতা এবারের নির্বাচন নিয়ে কথা বললেন। কিন্তু দেশের ২য় ও ৩য় নির্বাচন নিয়ে কথা বলেননি। স্বৈরশাসক জিয়া হ্যাঁ না ভোটের পথ দেখাল। স্বৈরশাসক এরশাদ, বিরোধী দলের নেতার ভাই সে পথে নির্বাচন করে ক্ষমতায় থাকল। বিরোধী দলের নেতার ভাইয়ের ৮৮’র নির্বাচনের পরিসংখ্যান দিলেন না।

শেখ হাসিনা বলেন, সংসদ চলবে, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। দেশে বিদেশে নালিশ করে কোন লাভ হবে না। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার এ মেয়াদে কৃষি উৎপাদন বৃদ্ধি সহ কৃষির উন্নয়ন সহ নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি করা হয়েছে তা বাস্তবায়ন করা হবে।

Reneta April 2023

Scroll to Top