যতটুকু ঐকমত্য হয়েছে চ্যাপ্টার ক্লোজ, এখন নির্বাচনের দিকে যেতে হবে: আমীর খসরু | চ্যানেল আই অনলাইন

যতটুকু ঐকমত্য হয়েছে চ্যাপ্টার ক্লোজ, এখন নির্বাচনের দিকে যেতে হবে: আমীর খসরু | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জনগণের ভোটে আগামী দিনের নির্বাচনী সংসদ হবে জনগণের ম্যান্ডেটের সংসদ। সেই সংসদ কি সিদ্ধান্ত নিবে তা এখন দেয়া যাবে না। অনেকে চেষ্টা করছেন এখন করতে, এটা অগণতান্ত্রিক।

যতটুকু ঐকমত্য হয়েছে চ্যাপ্টার ক্লোজ, এখন নির্বাচনের দিকে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার ১০ অক্টোবর, রাজধানীতে আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারে আমীর খসরু বলেন, দক্ষ জনশক্তি ব্যতিত আগামী বাংলাদেশ গড়া সম্ভব নয়, আমাদের জনশক্তিকে রিসোর্সে পরিনতি করতে হবে। তিনি আরও বলেন, দেশের আগামীর উন্নয়নের মূল শক্তি দক্ষ জনশক্তি। এর বাহিরে গিয়ে যতই নীতিমালা ও প্রকল্প প্রনয়ণ করা হোক তাতে লাভ হবে না। দরকার প্রযুক্তি ও মেধানির্ভর জনশক্তি উৎপাদন।

কর্মসংস্থান বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, শেখ হাসিনার মতো মেগাপ্রজেক্ট নয়, বিএনপির বিনিয়োগ হবে দেশের কর্মসংস্থান নিশ্চিত করা। বিএনপি ক্ষমতায় গেলে কোটি মানুষের চাকরী ব্যবস্থা করবো। আমাদের প্রযুক্তি নির্ভর দেশ গড়ে তুলতে হবে বলেও প্রতিশ্রুতি করেন তিনি।

ম্যান্ডেট নিয়ে বিবৃতিতে আমীর খসরু উল্লেখ করে বলেন, আগামী দিনের জনগণের নির্বাচিত যে সংসদ হবে। নির্বাচিত প্রতিনিধিই সেই সংসদে বসবে। তারা জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করবে।

ঢাকায় বসে রাস্তা দখল করে কোনো দাবি বাস্তবায়ন না করে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে দাবি উত্থাপনের আহবান জানান আমির খসরু।

Scroll to Top