ম্যানসিটির বিপক্ষে আমরা ‘আন্ডারডগ’ নই: রিয়াল মাদ্রিদ কোচ | চ্যানেল আই অনলাইন

ম্যানসিটির বিপক্ষে আমরা ‘আন্ডারডগ’ নই: রিয়াল মাদ্রিদ কোচ | চ্যানেল আই অনলাইন

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে নিয়মিত দেখা হচ্ছে রিয়াল মাদ্রিদের। এবারও শেষ ষোলোয় দেখা হতে যাচ্ছে এ দুই জায়ান্ট ক্লাবের। আগামীকাল প্রথম লেগে মুখোমুখি হতে যাচ্ছে দুদল। তবে সেই দেখায় রিয়াল মাদ্রিদ মোটেও আন্ডারডগ নয় বলে জানিয়েছে দলটির কোচ আলভারো আরবেলোয়া।

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে বার্নাব্যুতে প্রথম ম্যাচে নামার আগে খানিকটা নড়বড়ে রিয়ালের দল। প্রধান কারণ চোট যেখানে কাইলিয়ান এমবাপের মত গুরুত্বপূর্ণ তারকাকে খেলাতে পারছে না লস ব্লাঙ্কোসরা। তারপরও দলের কার্যক্ষমতা নিয়ে যথেষ্ট আশাবাদী ৪৩ বর্ষী কোচ।

কঠিন ম্যাচ হবে স্বীকার করে আরবেলোয়া বলেছেন, ‘দুর্দান্ত একটি দলের বিপক্ষে কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। তাদের খেলোয়াড়েরাও দুর্দান্ত, সাথে কিংবদন্তি কোচও আছে। আমরা সতর্ক আছি যে, খেলাটি আমাদের জিততে হবে। এটাই আমাদের মানসিকতা। চ্যাম্পিয়ন্স লিগ সবার জন্য গুরুত্বপূর্ণ।’

‘আমরা আন্ডারডগ নই। আমাদের ভাবনা এমনই। আমরা রিয়াল মাদ্রিদ। অবস্থা কোনো ব্যাপার না। কোনো দলের কাছে আমাদের ছোট ভাবার কোনো সুযোগ নেই।’

রিয়াল মাদ্রিদের চোটের মাত্রা বেশ বড়। এমবাপের সাথে রদ্রিগো ও জুড বেলিংহ্যামকে পাবে না দলটি। তাছাড়া ড্যানি সেবায়োস, আলভারো ক্যারিয়াস, ডেভিড আলাবা এবং এডার মিলিতাও চোটে দলের বাইরে।

Scroll to Top