মোহাম্মদপুরে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৮ – DesheBideshe

মোহাম্মদপুরে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৮ – DesheBideshe

মোহাম্মদপুরে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৮ – DesheBideshe

ঢাকা, ২ মার্চ – রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অন্তত আটজন দগ্ধ হয়েছেন।

সোমবার ২ মার্চ বিকেল পৌনে ৪টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা হলেন মো. তারেক রহমান (২৩), মো. মনা (৪০), মিরাজ (৩৬), রেহানা বাদল (২৩), মো. জনি (৩৫), মো. আকাশ (২৫), মো. আজাদ (৫৫) ও ইরফান (১১)।

এই ঘটনার বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান যে মোহাম্মদপুর এলাকা থেকে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় আটজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনএন/ ২ মার্চ ২০২৬



Scroll to Top