জ্বালানি তেল সংকটে মেহেরপুরে হুমকির মুখে পড়েছে বোরো চাষ । পাম্পে পাম্পে ঘুরে প্রয়োজনীয় তেল পাচ্ছে না কৃষক। সঠিক সময়ে সেচ দিতে না পারায় জমিতে পোকার সংক্রমণ দেখা দিয়েছে। যে সব শুকনা জমিতে শীষ বের হচ্ছে তাতে দানা কম হচ্ছে। এখনও তেল না পেলে এবার বোরো চাষ আরও সংকটের মধ্যে পড়ে যাবে বলে আশংকা করছেন চাষিরা।



