মেয়ের বাসায় যাওয়া হলো না আসমার, স্টেশনেই সব শেষ

মেয়ের বাসায় যাওয়া হলো না আসমার, স্টেশনেই সব শেষ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

মেয়ের বাসায় যাওয়া হলো না আসমার, স্টেশনেই সব শেষ

শনিবার (২৫ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আসমা ভূঁইয়ার (৫৫) বাড়ি উত্তরা দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকায়। তার স্বামীর নাম মমিন ভুঁইয়া।

নিহতের স্বামী মোমিন ভূঁইয়া বলেন, আজ সকালে নারায়ণগঞ্জে মেয়ের বাসায় যাওয়ার জন্য আমরা কমলাপুর রেলস্টেশনে গিয়েছিলাম। সবাই লাইন ধরে ট্রেনে উঠছিল, এমন সময় ট্রেন ছেড়ে দেয়। তখন দ্রুত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে আসমা গুরুতর আহত হয় এবং পায়ের কিছু অংশ কেটে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয় তার। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ

‘জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার’ নিয়ে জামায়াতের সমাবেশ আজ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা-পুলিশকে জানানো হয়েছে।

Scroll to Top