মেঘালয়ে অবৈধ কয়লাখনিতে বিস্ফোরণে ১৮ জন নিহত, ক্ষতিপূরণের ঘোষণা মোদির

মেঘালয়ে অবৈধ কয়লাখনিতে বিস্ফোরণে ১৮ জন নিহত, ক্ষতিপূরণের ঘোষণা মোদির

মেঘালয়ে অবৈধ কয়লাখনিতে বিস্ফোরণে ১৮ জন নিহত, ক্ষতিপূরণের ঘোষণা মোদির

ভারত, ৬ ফেব্রুয়ারি – ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জৈন্তিয়া হিলস জেলায় একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার সংঘটিত এই বিস্ফোরণের পর খনির ভেতরে শ্রমিকরা আটকা পড়েছিলেন এবং পরবর্তীতে তাদের মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে যে খনিটি সম্পূর্ণ বেআইনিভাবে পরিচালিত হচ্ছিল। স্থানীয় পুলিশের সঙ্গে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেন। পুলিশ সুপার বিকাশ কুমার জানিয়েছেন যে বিস্ফোরণস্থলটি একটি অত্যন্ত প্রত্যন্ত এলাকায় অবস্থিত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনার্ড সাংমা জানিয়েছেন যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে মেঘালয়ের উচ্চ আদালত অবৈধ খনি পরিচালনাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন এবং আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এ ঘটনায় মামলা করবেন বলে জানা গেছে।

এস এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মেঘালয়ে অবৈধ কয়লাখনিতে বিস্ফোরণে ১৮ জন নিহত, ক্ষতিপূরণের ঘোষণা মোদির first appeared on DesheBideshe.

Scroll to Top