মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে যোগদান করলেন মুশফিকুল ফজল আনসারী | চ্যানেল আই অনলাইন

মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে যোগদান করলেন মুশফিকুল ফজল আনসারী | চ্যানেল আই অনলাইন

সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়োগ পাওয়ার পর তিনি তার কর্মস্থলে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে আনসারী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ২১ অক্টোবর তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা।

প্রজ্ঞাপনে বলা হয়, মুশফিকুল ফজল আনসারীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছর মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক বিদেশস্থ বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত পদে পদায়নের নিমিত্ত তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।

GOVT

পরে নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত ও প্রবাসী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী তার অনুভূতি ব্যক্ত করে জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের টিমে কাজ করতে পারা গ্রেট প্রিভিলেজ এবং গ্রেট অনার। এটি তার জন্য অত্যন্ত মর্যাদাকর।

Scroll to Top