মেক্সিকোতে নৌবাহিনীর ওপর হামলায় ১০ হামলাকারী নিহত – DesheBideshe

মেক্সিকোতে নৌবাহিনীর ওপর হামলায় ১০ হামলাকারী নিহত – DesheBideshe


মেক্সিকোতে নৌবাহিনীর ওপর হামলায় ১০ হামলাকারী নিহত – DesheBideshe

মেক্সিকো সিটি, ৭ জুলাই – মেক্সিকোর সিনালোয়া রাজ্যে বন্যা পর্যবেক্ষণকারী নৌবাহিনীর একটি টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১০ জন হামলাকারী নিহত হয়েছেন।

মেক্সিকোর নৌবাহিনী সূত্রে জানা গেছে,

সপ্তাহান্তে ওই এলাকায় নদী ও বাঁধের পানির স্তর পর্যবেক্ষণের সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে এই হামলা চালায়। প্রাথমিক এই হামলায় তিন জন নাবিক আহত হয়েছিলেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাকি দুই জন বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্ষা মৌসুম শুরু হওয়ায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে জনসাধারণকে সতর্ক করতে নৌবাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছিলেন।

হামলার পর দ্রুত পাল্টা অভিযান শুরু করে নৌবাহিনী। এতে ১০ জন নিহত হওয়া ছাড়াও আরও তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রসিকিউটরদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এস এম/ ৭ জুলাই ২০২৬



Scroll to Top