মুন্সিগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলার আলদি বাজরে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত দের টার দিকে এ ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আলদি বাজারের একটি মুদি দোকানে প্রথম আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গীবাড়ি ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দোকানের পাশের ময়লা-আবর্জনা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।




