মুদ্রা ছাপাতে বছরে ২০ হাজার কোটি টাকা ব্যয়, ক্যাশলেস লেনদেনে জোর : গভর্নর

মুদ্রা ছাপাতে বছরে ২০ হাজার কোটি টাকা ব্যয়, ক্যাশলেস লেনদেনে জোর : গভর্নর

দেশে মুদ্রা ছাপানো বাবদ প্রতি বছর ব্যয় বিশ হাজার কোটি টাকা, তাই অপচয় কমাতে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বরিশালে স্থানীয় এক হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় কথা জানান তিনি।

মুদ্রা ছাপাতে বছরে ২০ হাজার কোটি টাকা ব্যয়, ক্যাশলেস লেনদেনে জোর : গভর্নরমুদ্রা ছাপাতে বছরে ২০ হাজার কোটি টাকা ব্যয়, ক্যাশলেস লেনদেনে জোর : গভর্নর

গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ক্যাশলেস লেনদেন বাড়লে ছেড়া-ফাটা নোটের সমস্যা দূর হবে। নতুন ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রে কিউআরকোড থাকা বাধ্যতামূলক থাকলে ক্যাশলেস লেনদেন বাড়বে।

তিনি আরও বলেন, দেশের আমদানি নিতি জটিল। সরকারি কর্মকর্তাদের অদক্ষতার কারণে সময়মত দ্রব্য আমদানি হয়না, ফলে পণ্যের দাম বেড়ে যায়। এ সময় নির্বাচনের আগে পেস্কেল ঘোষণার সম্ভাবনা নাই বলে জানান তিনি।

জকসুতে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

২০২৫-২৬ অর্থবছরে ২য় ষাণ্মাসিক মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বরিশাল অঞ্চলের অংশিজনের মতামত সংগ্রহ বিষয়ক এ মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। ডেপুটি গভর্নর ড. মুহাম্মদ হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Scroll to Top