মির্জাপুরে ছিনতাইয়ের সময় ২ পুলিশ সদস্য আটক, মামলার পর বরখাস্ত

মির্জাপুরে ছিনতাইয়ের সময় ২ পুলিশ সদস্য আটক, মামলার পর বরখাস্ত

স্থানীয় লোকজন জানান, পরে ওই দুই পুলিশ সদস্যকে মির্জাপুর থানায় নেওয়া হয়। ছিনতাইয়ের ঘটনায় পিকআপচালক রানা মিয়া বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করলে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় গতকাল টাঙ্গাইলের আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে থানা-পুলিশ ওই ব্যক্তিদের থানায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ওই দুই পুলিশ সদস্যকে মির্জাপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাল বুধবার দুই দিনের রিমান্ড শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।

Scroll to Top