মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ | চ্যানেল আই অনলাইন

মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ | চ্যানেল আই অনলাইন

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই দুর্ঘটনায় নিরীহ মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আমরা এই শোকের সময়ে তাদের পরিবারের পাশে আছি।’

মিরপুরের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

Scroll to Top