মিয়ামির নতুন মাঠে প্রথম গোল মেসির, সুয়ারেজের গোলে পয়েন্ট বাঁচল | চ্যানেল আই অনলাইন

মিয়ামির নতুন মাঠে প্রথম গোল মেসির, সুয়ারেজের গোলে পয়েন্ট বাঁচল | চ্যানেল আই অনলাইন

ইন্টার মিয়ামির নতুন মাঠ নু স্টেডিয়াম নেমেই ১০ মিনিটের মাথায় গোল করেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। নতুন মাঠে দলের প্রথম গোলটি আসে আর্জেন্টাইন মহাতারকার থেকেই। অস্টিনের বিপক্ষে দুবার পিছিয়ে পড়া ম্যাচটিকে খাদের কিনারা থেকে ফিরিয়ে আনেন মেসি এবং লুইস সুয়ারেজ।

রোববার ভোরে মিয়ামির ২৫ হাজার ধারণ ক্ষমতার নতুন স্টেডিয়ামে অস্টিনের বিপক্ষের ম্যাচে ২-২ গোলে ড্র করেছে মিয়ামি। ম্যাচের ষষ্ঠ মিনিটে গুইলহার্মে বিরোর গোলে এগিয়ে যায় সফরকারী অস্টিন। ম্যাচের ১০ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান আটবারের ব্যলন ডি’অর জয়ী মেসি।

৫৩ মিনিটে জেডেন নেলসনের গোলে আবারও লিড পায় টেক্সাসের ক্লাবটি। ম্যাচের শেষ ভাগে এসে ফ্লোরিডার ক্লাবটি আবারও সমতায় ফেরে, ৮১ মিনিট গোল করেন সুয়ারেজ।

ইস্টার্ন কনফারেন্সে ৬ ম্যাচ খেলে ৩ জয় ২ ড্র ও ১ হারে ১১ পয়েন্ট নিয়ে চারে আছে মিয়ামি। অন্য দিকে ওয়েস্টার্ন কনফারেন্সে সমান পরিমাণ ম্যাচ খেলে কেবল ১ জয় ৩ ড্র ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে অস্টিন।

Scroll to Top