মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদারে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রতিবেশী দেশটির অস্থিতিশীল পরিস্থিতি এবং সীমান্ত নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ভারত কাউকে অবৈধভাবে ‘পুশইন’ করতে পারেনি। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে।




