
নেপিডো, ৩ এপ্রিল – মিয়ানমারে রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের পর এবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করলেন সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং। শুক্রবার তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী। এর পর থেকেই মূলত পর্দার আড়াল থেকে রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করে আসছিলেন এই সামরিক নেতা।
এমন এক সময়ে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করলেন, যখন দেশটির উত্তর এবং পশ্চিমাংশের বিশাল এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে সামরিক বাহিনী। জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর (পিডিএফ) সঙ্গে যুদ্ধে সেনাবাহিনীর ধারাবাহিক পরাজয়ের মধ্যেই নতুন এই রাজনৈতিক পরিবর্তনের ঘোষণা দেওয়া হলো।
এনএন/ ৩ এপ্রিল ২০২৬




