মালদ্বীপের রাজধানী মালেতে ১০ তলা একটি ভবন থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশি প্রবাসী মো. হানজালা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত হানজালা প্রধানিয়া হাজিগঞ্জ উপজেলা উপজেলার রাজারগাঁও ইউনিয়নের বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি মালদ্বীপে প্রবাস জীবন কাটাচ্ছিলেন।
এই মর্মান্তিক ঘটনায় তার পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও বিরাজ করছে গভীর শোক ও শোকাহত পরিবেশ।


