
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নাগরিকরা তার ওপর বিরক্ত হলে ইসরায়েলে চলে যেতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হতে চান দেশটির প্রধানমন্ত্রীও।
এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স নিউজের অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ এ সাক্ষাৎকার দেওয়ার সময় রসিকতা করে এমন মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘ইসরায়েলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ যদি আমার ওপর বিরক্ত হয়ে পড়েন, তাহলে আমি ইসরায়েলে চলে যাব এবং দেশটির প্রধানমন্ত্রী হব।’
এদিন তিনি ইসরায়েলকে ভবিষ্যতে মার্কিন আর্থিক সহায়তা না দেওয়ার কথা বলেও আলোচনায় আসেন।
ট্রাম্প বলেন, তিনি ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ক একটি চুক্তি করেছেন। এ চুক্তির অধীনে চলতি বছর শেষ হওয়ার পর ওয়াশিংটন ইসরায়েলকে আর ৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে না।
যুক্তরাষ্ট্র কেন ইসরায়েলকে এই সহায়তা বন্ধ করছে, সেই প্রশ্নে ট্রাম্প বলেন, ‘কারণ তাদের এটির প্রয়োজন নেই।’
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



