টাঙ্গাইলের ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কৃষক কার্ড গ্রহণের পর সামাজিক মাধ্যমে আলোচনায় আসেন।
মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘারিন্দা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ কবিরুজ্জামান ডল।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি কার্যক্রম ও সরকারি কৃষক কার্ড গ্রহণের পর কবির হোসেন সামাজিক মাধ্যমে পরিচিতি পান এবং ‘ভাইরাল কৃষক’ হিসেবে আলোচনায় আসেন।
তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, তিনি একজন পরিশ্রমী কৃষক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন পরিবারটি এই শোক সহ্য করার শক্তি পায়।




