মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ | চ্যানেল আই অনলাইন

মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ | চ্যানেল আই অনলাইন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দিয়েছেন গুলিতে এক পা হারানো ইমরান হোসেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ মামলাটির সাক্ষ্যগ্রহন অনুষ্ঠিত হয়।

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা ইমরান আদালতকে বলেন, কোন রাজনৈতিক দল কিংবা আন্দোলনের সাথে জড়িত ছিলেন না তিনি। তার এই অবস্থার জন্য তিনি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমানসহ আওয়ামী লীগের নেতাকের্মী ও পুলিশকে দায়ী করেন। সেই সঙ্গে দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানান তিনি।

পরে আসামিপক্ষের আইনজীবী তাকে জেরা করে। এর আগে ১০ ফেব্রুয়ারী এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেছেন, মোট ২৮ জন স্বাক্ষী এই মামলায় তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন।

তিনি বলেন, ধারাবাহিক বৈঠকের মাধ্যমে আন্দোলন দমনের নীল নকশা করেন সালমান এফ রহমান ও আনিসুল হক। এদিকে ট্রাইব্যুনাল-২ এ হাসানুল হক ইনুর পক্ষের সাফাই সাক্ষীকে জেরা করে প্রসিকিউশন।

Scroll to Top