মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে জয় ও পলকের অব্যাহতির আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে জয় ও পলকের অব্যাহতির আবেদন

এই আইনজীবী আরও বলেন, পলকের সঙ্গে সালমান এফ রহমানের কথা হয়েছে, কিন্তু সালমানের সঙ্গে জয়ের কথা হয়েছে—এমন কোনো প্রমাণ নেই। জয়ের জ্ঞাতসারে ও নির্দেশে হয়েছে, এমন কোনো প্রমাণও প্রসিকিউশন উপস্থাপন করতে পারেনি।

ট্রাইব্যুনালে আইনজীবী মুনজুর আলম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত জয় কোনো বক্তব্য দেননি। ঘটনার সময় জয় দেশেও ছিলেন না। কবে তিনি দেশ ছেড়েছিলেন, সেটাও প্রসিকিউশন উল্লেখ করেনি।

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আনা অভিযোগের গ্রাউন্ড নেই উল্লেখ করে মুনজুর আলম বলেন, এ মামলায় যাঁরা আসামি হওয়ার কথা ছিল, তাঁদের সাক্ষী করা হয়েছে। এ ছাড়া জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। তিনি যেকোনো সময় দেশে আসতে পারেন। তাঁর পথ প্রতিরোধ করার উদ্দেশে এ ধরনের অভিযোগ আনা হয়েছে।

অব্যাহতির আবেদনে জুনাইদ আহ্‌মেদ পলকের আইনজীবী এম লিটন আহমেদ বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে ৯৭টি মামলা। ৮৯ দিন তিনি রিমান্ডে ছিলেন। যখন তাঁরা প্রিভিলেজড কমিউনিকেশনের (একান্ত সাক্ষাৎ) জন্য গিয়েছিলেন, তখনো ভার্চ্যুয়াল এক কার্যক্রমে পলককে অংশগ্রহণ করতে হয়েছে।

Scroll to Top