মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে: আইনমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে: আইনমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে। তবে আইনের অপব্যবহার হলে সরকার খতিয়ে দেখবে বলে জানিয়েছেন নবনিযুক্ত আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার ১৮ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

আসাদুজ্জামান বলেন, “মানবতাবিরোধী অপরাধের যে বিষয়, আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা সেভাবেই দেখবো। তবে আইনের যদি কোনো অপব্যবহার হয়ে থাকে সেটাও আমরা দেখবো।”

তিনি বলেন, বর্তমান সরকারের ওপর সাধারণ মানুষের ‘পাহাড়সমান প্রত্যাশা পূরণ’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই প্রত্যাশা পূরণ করতে আমরা নিরন্তরভাবে কাজ করে যাব।

Scroll to Top