এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি সমমানের শিক্ষার্থীদের গড় পাসের হার ৫২.১২ শতাংশ। মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ২৫০ জন শিক্ষার্থী।
আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফল কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
উল্লেখ্য, চলতি বছর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৮৯ হাজার ৩২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে ৫৪ হাজার ৫৪৭ জন।



