মাতাল হয়ে মারামারি করে ৫০ লাখ টাকা জরিমানা দিলেন ব্রুক

মাতাল হয়ে মারামারি করে ৫০ লাখ টাকা জরিমানা দিলেন ব্রুক

ইসিবির মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে হ্যারি ব্রুক বলেন, ‘আমার আচরণের জন্য ক্ষমা চাইছি। আমি পুরোপুরি স্বীকার করছি, আমার কাজটি ভুল ছিল এবং এতে আমি নিজে যেমন বিব্রত হয়েছি, তেমনি ইংল্যান্ড দলও অস্বস্তিতে পড়েছে।’

ব্রুক আরও যোগ করেন, ‘ইংল্যান্ডের হয়ে খেলাটা আমার জন্য সবচেয়ে বড় সম্মানের বিষয়, যা আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। সতীর্থ, কোচ ও সমর্থকদের হতাশ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এ ঘটনা আমাকে দায়িত্ববোধ, পেশাদারি এবং দেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে প্রত্যাশিত মানদণ্ড নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এই ভুল থেকে শিক্ষা নিয়ে মাঠে ও মাঠের বাইরে ভবিষ্যতে আমার আচরণের মাধ্যমে আস্থা ফিরিয়ে আনতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। আমি নিঃশর্তভাবে ক্ষমা চাইছি এবং এমন ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’

Scroll to Top