হামিদুর রহমান বলেন, মহেশখালী মাস্টারপ্ল্যান শুধু একটি অবকাঠামোগত প্রকল্প নয়, এটি বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের একটি নকশা। তিনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মহেশখালী-কুতুবদিয়ায় কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, বিদ্যুৎ উৎপাদন, বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য এবং আন্তর্জাতিক বিনিয়োগ বহুগুণ বাড়বে।
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালু হলে দেশের আমদানি-রপ্তানি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও উল্লেখ করেন হামিদুর রহমান। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্পপার্ক এবং উন্নত যোগাযোগব্যবস্থার মাধ্যমে এই অঞ্চল জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


