মহানাটকীয়তার ফাইনালে জিতে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন সেনেগাল

মহানাটকীয়তার ফাইনালে জিতে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন সেনেগাল

মরক্কোকে ১–০ গোলে হারিয়ে ২০২৫ আফ্রিকান কাপ অব নেশনস (আফকন) জিতেছে সেনেগাল। গতকাল রাতে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত ফাইনালে সেনেগালের হয়ে ৯৪তম মিনিটে শিরোপাজেতানো গোলটি করেন পাপে গিয়ে। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ প্রতিযোগিতায় এটি সেনেগালের দ্বিতীয় শিরোপা।

তবে চ্যাম্পিয়ন হওয়ার আগে ফাইনালে মহানাটকীয়তার জন্ম দিয়েছে সেনেগাল। মরক্কোকে পেনাল্টি দেওয়ার প্রতিবাদে দলটি মাঠ ছেড়ে বের হয়ে গিয়েছিল। খেলাও বন্ধ ছিল কিছুক্ষণ। পরে খেলা শুরু হলে মরক্কো পেনাল্টি কাজে লাগাতে পারেনি, উল্টো সেনেগালই গোল করে চ্যাম্পিয়ন হয়েছে।

Scroll to Top