ময়মনসিংহে স্বামীকে হত্যার ১৪ বছর পর স্ত্রী ও তাঁর কথিত প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

ময়মনসিংহে স্বামীকে হত্যার ১৪ বছর পর স্ত্রী ও তাঁর কথিত প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

এ ঘটনায় নিহত হেলাল উদ্দিনের বোন সাফিয়া আক্তার বাদী হয়ে ঘটনার পরদিন মুক্তাগাছা থানায় মামলা করেন। সেই মামলায় পুলিশ হাফিজা খাতুন, আবদুল্লাহ আল মাসুম ও মো. আরমান নামের তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

ময়মনসিংহ আদালতের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। হত্যাকাণ্ডের পর হাফিজা খাতুন দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন।

Scroll to Top