মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে থাকবে না এনসিপি | চ্যানেল আই অনলাইন

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে থাকবে না এনসিপি | চ্যানেল আই অনলাইন

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপিস্থিত থাকবে না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত সংসদ সদস্যরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এনসিপি তাদের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেইজে এই ঘোষণা দেয়।

এর আগে, মঙ্গলবার সকাল ১০টার দিকে সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।

Scroll to Top