মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা কমানোর আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর – DesheBideshe

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা কমানোর আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর – DesheBideshe


মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা কমানোর আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর – DesheBideshe

দোহা, ৬ এপ্রিল – মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনা নিরসনে সামরিক তৎপরতার বদলে শান্তিপূর্ণ সমাধানের জোর দাবি জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। তিনি সতর্কবার্তা দিয়ে বলেছেন, এই অঞ্চলে নতুন করে সামরিক উত্তেজনা বাড়লে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেসের সঙ্গে এক টেলিফোন আলাপে কাতারের প্রধানমন্ত্রী এসব কথা বলেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একমত হয়েছেন। আলাপকালে বর্তমান সংকট মোকাবিলায় যৌক্তিক পদক্ষেপ গ্রহণ এবং দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এই কঠিন সময়ে কাতারের পাশে থাকার কথা জানিয়ে সংহতি প্রকাশ করেন। তিনি উত্তেজনা কমানো, বেসামরিক স্থাপনা রক্ষা এবং জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। উভয় দেশের নেতার মতে, আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে কূটনৈতিক উদ্যোগের বিকল্প নেই।

এস এম/ ৬ এপ্রিল ২০২৬



Scroll to Top