মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানি ড্রোন ভূপাতিত করতে সহায়তা করেছে ইউক্রেন – DesheBideshe

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানি ড্রোন ভূপাতিত করতে সহায়তা করেছে ইউক্রেন – DesheBideshe


মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানি ড্রোন ভূপাতিত করতে সহায়তা করেছে ইউক্রেন – DesheBideshe

কিয়েভ, ১০ এপ্রিল – ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইরানের তৈরি শাহেদ ড্রোন ভূপাতিত করার জন্য মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশকে কারিগরি ও সামরিক সহায়তা দিয়েছে ইউক্রেন।

তিনি উল্লেখ করেন, ইউক্রেনীয় ইন্টারসেপ্টর বা প্রতিরোধক ড্রোন কীভাবে সফলভাবে ইরানি ড্রোন ধ্বংস করতে সক্ষম, তা ইউক্রেনের বিশেষজ্ঞরা হাতে কলমে প্রদর্শন করেছেন।

গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যান জেলেনস্কি। ওই সময়ে উপসাগরীয় দেশগুলো নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকির মুখে ছিল। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে গত কয়েক বছর ধরে ইরানের তৈরি এসব শাহেদ ড্রোন মোকাবিলার ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে ইউক্রেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, মধ্যপ্রাচ্যে ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞদের পাঠানো হয়েছে। এই দলে ইন্টারসেপ্টর ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত ছিলেন। বেশ কয়েকটি দেশকে ইন্টারসেপ্টর ড্রোনের সাহায্যে শত্রুর ড্রোন ধ্বংস করার প্রক্রিয়া দেখানো হয়েছে।

জেলেনস্কি আরও বলেন, তারা একাধিক দেশে ইরানি শাহেদ ড্রোন সফলভাবে ধ্বংস করেছেন। বিষয়টিকে ইউক্রেনের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবেও দাবি করেন তিনি।

এনএন/ ১০ এপ্রিল ২০২৬



Scroll to Top