মতিঝিলে ডিএমপির বিশেষ অভিযান, ৮৫ জন গ্রেফতার – DesheBideshe



ঢাকা, ১০ আগস্ট – ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান যে রবিবার মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানের পরিসংখ্যানে দেখা গেছে পল্টন থানা থেকে ১৫ জন এবং শাহজাহানপুর থানা থেকে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া খিলগাঁও থানায় ১২ জন এবং রামপুরা থানা এলাকা থেকে ৬ জনকে আটক করা হয়। অন্যদিকে মুগদা থানায় ১১ জন এবং মতিঝিল থানায় ৭ জনসহ সবুজবাগ থানা এলাকা থেকে আরও ১৩ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামির পাশাপাশি পরোয়ানাভুক্ত আসামী এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা রয়েছেন। তাদের সকলকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এনএন/ ১০ আগস্ট ২০২৬



Scroll to Top