মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস – DesheBideshe

মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস – DesheBideshe

মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস – DesheBideshe

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তিনি এই ভাষণ প্রদান করবেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দেশের ১৩তম সাধারণ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ক গণভোটকে কেন্দ্র করে এই ভাষণের আয়োজন করা হয়েছে।

প্রেস উইং সূত্রে জানা গেছে যে ভাষণে তিনি আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে সরকারের অবস্থান এবং সার্বিক প্রস্তুতি দেশবাসীর সামনে তুলে ধরবেন। একইসাথে দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন তিনি। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

এছাড়া বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মেও এটি একযোগে প্রচার করা হবে। আগামী বৃহস্পতিবার সারাদেশে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের ঠিক দুই দিন আগে এই ভাষণের মাধ্যমে প্রধান উপদেষ্টা জাতিকে চূড়ান্ত দিকনির্দেশনা দেবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।

এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top