ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, বৃষ্টির পূর্বাভাস দিলেও কমবে না তাপমাত্রা – DesheBideshe



ঢাকা, ২২ আগস্ট – টানা দুই দফা নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রকোপ কমে এসেছে। তবে একই সাথে বেড়েছে অসহনীয় ভ্যাপসা গরম। গতকাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হলেও তা জনজীবনে স্বস্তি ফেরাতে পারেনি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এতে গরমের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির দেখা মিলতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয় যে দেশের কোনো কোনো অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবারও আবহাওয়ার এই ধরন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মূলত বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণেই সাধারণ বৃষ্টির পরও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এনএন/ ২২ আগস্ট ২০২৬



Scroll to Top