ভোররাতে উচ্চশব্দে বাজছে গান, পুলিশের দ্বারস্থ আল্লুর ভাই

হায়দরাবাদের শাইকপেট এলাকার অভিজাত আবাসনে বসবাস করেন আল্লু অর্জুনের ভাই অভিনেতা আল্লু সিরিস। একই এলাকায় হনুমান মন্দিরে টানা কয়েক দিন ধরে ভোররাত পর্যন্ত উচ্চশব্দে গান বাজানো হচ্ছে। কয়েক দিন সহ্য করার পর পুলিশের দ্বারস্থ হলেন আল্লু সিরিশ।

আল্লুর ভাই

মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছেন আল্লু সিরিশ। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “আমি শাইকপেটের অপর্ণা ওয়ানের বাসিন্দা। গত কয়েক দিন ধরে বিনোবা নগরের হনুমান মন্দিরে মাত্রাতিরিক্ত শব্দে গান বাজানো হচ্ছে। বিষয়টি নিয়ে ফিল্মনগর থানায় অভিযোগ জানিয়েছিলাম। পুলিশ ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলেছিল। কারণ তখন গণেশ উৎসব চলছিল। কিন্তু উৎসব শেষ হয়ে গেলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। রাত ২-৩টা পর্যন্ত উচ্চশব্দে গান বাজানো হচ্ছে। এই আবাসনে অনেক প্রবীণ, শিশু এবং কর্মজীবী মানুষ বসবাস করেন, তারা সমস্যায় পড়ছেন।”

অতীতে বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ করেছেন আল্লু সিরিশ। কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশের কাছে আর্জি জানিয়ে আল্লু সিরিশ বলেন, “পুলিশ যেন গুরুত্ব দিয়ে বিষয়টি দেখে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।” নিজের অভিযোগের প্রমাণ স্বরূপ একটি ভিডিও পোস্ট করেছেন। এ ভিডিওতে উচ্চস্বরে গান বাজতে শোনা যায়।

আল্লু সিরিশের সোশ্যাল মিডিয়ায়র পোস্ট নজরে এসেছে হায়দরাবাদ সিটি পুলিশের। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য ফিল্মনগর থানার সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

নব্বই দশকের শুরুতে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন আল্লু সিরিশ। ২০১৩ সালে তামিল ভাষার ‘গৌরবাম’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর তেলেগু, মালায়ালাম ভাষার আরো ৯টি সিনেমায় অভিনয় করেন তিনি।

Scroll to Top