ভোট দেয়ার খবর জানালেন ক্রীড়াঙ্গনের যে তারকারা | চ্যানেল আই অনলাইন

ভোট দেয়ার খবর জানালেন ক্রীড়াঙ্গনের যে তারকারা | চ্যানেল আই অনলাইন

দেশব্যাপী শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। উৎসবমুখর ভোটে দিন কেটেছে সর্বসাধারণের। ভোটে অংশগ্রহণ করেছেন ক্রীড়াঙ্গনের সাবেক-বর্তমান তারকারও। কারও জন্য এটাই ছিল জীবনে প্রথম ভোট।

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। রাজধানীর মিরপুরে স্ত্রী-সন্তানদের নিয়ে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দেন সাফজয়ী গোলরক্ষক।

নিজ এলাকা চট্টগ্রাম-৯ আসনে বড় ভাই নাফিস ইকবালকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ওপেনার তামিম ইকবাল। সন্তানকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে যান বাংলাদেশের তারকা সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলও।

বাবাকে সঙ্গে করে ভোট দিতে যান তারকা পেসার তাসকিন আহমেদ। ভোট দিয়েছেন সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

প্রথমবার ভোট দিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী, বিশ্বকাপ খেলা জাতীয় দল পেসার মারুফা আক্তার, উইকেটরক্ষক নুরুল হাসান সোহান এবং ব্যাটার মাহমুদুল হাসান জয়।

ভোট দিয়েছেন জাতীয় দলের সাবেক ব্যাটার-ধারাভাষ্যকার আতাহার আলি খান।

Scroll to Top