ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন, এই তথ্য জানানো হয়েছে তার দপ্তর থেকে।

রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষ এবার গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্নে ভোট দিচ্ছেন। এ নির্বাচনের সঙ্গে রাষ্ট্র সংস্কারের প্রশ্নেও মতামত জানানো হবে গণভোটে।

ভোটের আগের দিন জাতির উদ্দেশে দেওয়া বাণীতে মুহাম্মদ ইউনূস বলেন, এই গণভোট ও সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য ও তাৎপর্যপূর্ণ। এটি শুধু নির্বাচন নয়, দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা ও জনগণের ইচ্ছার প্রতিফলনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, সব শ্রেণি ও পেশার ভোটারদের উদাত্ত আহ্বান, আসন্ন নির্বাচনে নিজের ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করুন।

Scroll to Top