ভোটের দিন চলবে মেট্রোরেল, বাড়বে ট্রেনের সংখ্যা | চ্যানেল আই অনলাইন

ভোটের দিন চলবে মেট্রোরেল, বাড়বে ট্রেনের সংখ্যা | চ্যানেল আই অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ওইদিন ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলেও জানিয়েছে তারা।

গত রোববার ৮ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানায়, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে এবং ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ভোট চলাকালীন সময়ে স্বাভাবিক সময়সূচির বাহিরে মেট্রো ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হবে।

Scroll to Top