
সুকান্ত মজুমদার জানান, তিনি নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলেছেন এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নত হয়েছে। তিনি বলেন, ‘এখন তাঁর অবস্থার উন্নতি হয়েছে এবং তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।’ একইসঙ্গে তিনি আরও জানান, ‘তাঁর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে, পুলিশ প্রশাসন ও পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় পুলিশ তাঁর উপর লাঠিচার্জ করে এবং তিনি তাতে আহত হন।’



