মার্কিন প্রতিরক্ষা বিভাগের অধীন ডিফেন্স পিওডব্লিউ–এমআইএ অ্যাকাউন্টিং এজেন্সির পরিচালক ম্যাককিগ বলেন, তথ্য সংগ্রহ এই অনুসন্ধান কার্যক্রমের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। অনেক সময় এমন তথ্যই অনুসন্ধানকারী দলকে সঠিক জায়গায় পৌঁছাতে বা সঠিক সাক্ষীর সঙ্গে কথা বলতে সাহায্য করে।
ভিয়েতনামের স্টেট রেকর্ডস অ্যান্ড আর্কাইভস ডিপার্টমেন্টের পরিচালক ডাং থান টুং বলেন, যুদ্ধকালে নিখোঁজ সেনাদের সন্ধানে ভিয়েতনামের আর্কাইভ বিভাগ শুধু যুক্তরাষ্ট্র নয়, ফ্রান্সের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করছে, যাতে নিখোঁজ সেনাদের পরিবারের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করা যায়।
ডাং থান টুং আরও বলেন, এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তথ্য আদান-প্রদান ও সহযোগিতা আগামী দিনেও সক্রিয়ভাবে অব্যাহত থাকবে।


