বন্ধুর অনুপস্থিতিতে তাঁর কল্যাণের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করা নিঃস্বার্থ ভালোবাসার শ্রেষ্ঠ নমুনা।
মহানবী (সা.) বলেন, ‘কোনো মুসলিম যখন তার ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, তখন তা কবুল হয় এবং তাঁর মাথার কাছে একজন ফেরেশতা নিয়োজিত থাকেন, যিনি বলেন: আমিন, তোমার জন্যও অনুরূপ হোক।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৭৩২)
বন্ধুত্ব হলো সৃষ্টিকর্তার এক মহান নেয়ামত। সামান্য ভুল-বোঝাবুঝি বা অহংকারের কারণে কোনো বিশ্বস্ত বন্ধুকে হারিয়ে ফেলা বুদ্ধিমানের কাজ নয়।
পারস্পরিক শ্রদ্ধা, আত্মত্যাগ ও ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে তোলা সুসম্পর্ক শুধু ইহকালেই প্রশান্তি দেয় না, পরকালেও বেহেশতের সঙ্গী হওয়ার পথ সুগম করে।



