নানা নাটকীয়তার পর গড়াচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে রোমাঞ্চিত ম্যাচ ভারত-পাকিস্তান মহারণ। আলোচিত ম্যাচটিতে টসে জিতে ভারতকে ব্যাটে পাঠিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা।
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গড়াবে লড়াই। শক্তিশালী একাদশ নিয়ে নামছে দুদল।
একাদশে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান। তবে ভারতের একাদশে আছে দুটি পরিবর্তন। সাঞ্জু স্যামসন ও আর্শদীপ সিংকে বাদ দিয়ে দলে ফেরানো হয়েছে অভিষেক শর্মা ও কুলদীপ যাদবকে।
ভারত একাদশ: অভিষেক শর্মা, ঈশান কিষাণ, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, উসমান তারিক, আবরার আহমেদ।



