ভারত-পাকিস্তান উত্তেজনায় ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ | চ্যানেল আই অনলাইন

ভারত-পাকিস্তান উত্তেজনায় ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর হামলার পর চলমান উত্তেজনার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস বলেছেন ভারত ও পাকিস্তানের মধ্য ক্রমবর্ধমান উত্তেজনায় তিনি উদ্বিগ্ন।

বুধবার (৭ মে) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকদের তিনি বলেন, ওয়ারশতে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের একটি অনানুষ্ঠানিক বৈঠকের আগেই তারা ‘মধ্যস্থতা ও উত্তেজনা কমিয়ে আনার’ চেষ্টা করছেন।

অন্যদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, ‘শান্তি, কূটনীতি ও ধৈর্যকে অবশ্যই জয়ী হতে হবে’।

Scroll to Top