ভারতে ফলের পানীয় ও কার্বনেটেড পানীয়ের নতুন এইচএস কোড চালু | চ্যানেল আই অনলাইন

ভারতে ফলের পানীয় ও কার্বনেটেড পানীয়ের নতুন এইচএস কোড চালু | চ্যানেল আই অনলাইন

গত ৩০ এপ্রিল ভারতীয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পণ্যের এইচএস কোড পরিবর্তন করে। ফলে হালনাগাদ কোডগুলো বর্তমানে ভারতীয় শুল্ক ব্যবস্থায় (সাফটা) সুবিধার অন্তর্ভুক্ত নয়। এ কারণে বাংলাদেশি রপ্তানিপণ্যের ওপর প্রায় ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে। যা রপ্তানিকারকদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করেছে।

ভারতে ফলের পানীয়ের পূর্ববর্তী এইচএস কোড ছিল ২২০২.৯৯.২০, যা পরিবর্তন করে ২২০২.৯৯.২৯ করা হয়েছে। একইভাবে কার্বনেটেড পানীয়ের কোড ২২০২.৯৯.৯০ থেকে পরিবর্তন করে ২২০২.৯৯.৯১ করা হয়েছে। নতুন কোডে (সাফটা) সুবিধা কার্যকর না থাকায় অতিরিক্ত শুল্ক দিতে হচ্ছে।

গত বুধবার ১৩ মে পাঠানো এক চিঠিতে আর এফ এল গ্রুপের কামরুজ্জামান কামাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দ্রুত কূটনৈতিক হস্তক্ষেপ চেয়ে অনুরোধ জানান।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে (সাফটা) সুবিধার আওতায় ভারতে ফলের পানীয় ও কার্বনেটেড পানীয়সহ বিভিন্ন খাদ্য ও পানীয়পণ্য রপ্তানি করে আসছে। এর ফলে এসব পণ্যে প্রায় ৩০ শতাংশ শুল্ক মওকুফ বা হ্রাসের সুবিধা পাওয়া যেত।

ছবি: সংগৃহীত

এদিকে, সম্প্রতি প্রাণ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানির জন্য ২৫ ট্রাক ফলের রস ও কার্বনেটেড পানীয় পাঠায়। কিন্তু ভারতীয় কাস্টমস ব্যবস্থায় (সাফটা) সুবিধা না থাকায় পণ্যগুলো গত সাত দিন ধরে বন্দরে আটকে রয়েছে বলে জানানো হয়েছে।

প্রাণ-আরএফএল গ্রুপের দাবি, এতে বিলম্ব ফি, অতিরিক্ত ব্যয় এবং ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ছেন রপ্তানিকারকেরা। তাই বিষয়টি দ্রুত ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে উত্থাপন করে সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Scroll to Top