ভারতের কেন্দ্রীয় সরকারের অনীহার কারণে কলকাতা বইমেলায় বাংলাদেশের নাম নেই: এপিডিআর

ভারতের কেন্দ্রীয় সরকারের অনীহার কারণে কলকাতা বইমেলায় বাংলাদেশের নাম নেই: এপিডিআর

এপিডিআরের সাধারণ সম্পাদক রঞ্জিত শূরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত সরকারের এই আচরণ অত্যন্ত আপত্তিজনক। তারা বইমেলা নিয়ে সংকীর্ণ রাজনীতি করছে। এপিডিআর ভারত সরকারের এ আচরণের আপত্তি জানাচ্ছে। তাই আসন্ন কলকাতা বইমেলায় বাংলাদেশের প্রকাশকদের আমন্ত্রণ জানাতে পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ডকে অনুমতি দেওয়ার দাবি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘আমরা মনে করি, বইমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আদান-প্রদানের জায়গা। বই হলো সাংস্কৃতিক আদান-প্রদানের মূল হাতিয়ার। দুই বাংলার মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান বন্ধ হওয়া মারাত্মক ঘটনা। এর ফলে দুই দেশে বিভেদকামী রাজনৈতিক শক্তির হাতই শক্ত হবে। সম্প্রীতির শক্তি দুর্বল হবে।’

Scroll to Top