ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ স্থগিত করল ২ দেশ

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ স্থগিত করল ২ দেশ

২০২৬ সালের ‘হেনলি পাসপোর্ট সূচক’ অনুযায়ী ভারতের অবস্থান গত বছরের চেয়ে ৫ ধাপ এগিয়েছে। তবে এই অগ্রগতির মধ্যেই দুটি দেশ ভারতীয়দের দেওয়া ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার করে নিয়েছে। ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশাধিকার কেড়ে নেওয়া দেশ দুটি হলো– ইরান ও বলিভিয়া।

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ স্থগিত করল ২ দেশ

জানা গেছে, ইরানে ভ্রমণের ক্ষেত্রে এখন ভারতীয় নাগরিকদের ভিসা নেওয়া বাধ্যতামূলক। ২০২৫ সালের ১৭ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভিসা অব্যাহতি ব্যবস্থার সুযোগ নিয়ে কিছু ভারতীয়কে চাকরি বা অন্য দেশে যাত্রার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ইরানে পাঠানো হয়েছিল। সেখানে পৌঁছানোর পর তাদের অনেককে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়। এর প্রেক্ষিতে ২২ নভেম্বর ২০২৫ থেকে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ইরান ভিসা-মুক্ত প্রবেশ স্থগিত করে।

বর্তমানে ইরানে ভ্রমণ বা ট্রানজিটের আগে ভিসার জন্য আবেদন করা বাধ্যতামূলক। একই সঙ্গে, ইরানের মাধ্যমে ভিসামুক্ত ট্রানজিটের প্রস্তাব দেওয়া এজেন্টদের থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করেছে কর্তৃপক্ষ।

ভিসামুক্ত ভ্রমণ বলতে বোঝায়, ভ্রমণের আগে ভিসার জন্য আবেদন না করেই স্বল্পমেয়াদি অবস্থানের সুযোগ। এ ধরনের ব্যবস্থা সাধারণত দ্বিপাক্ষিক চুক্তি বা পর্যটন নীতির ভিত্তিতে হয়। এতে অবস্থানের মেয়াদ, আর্থিক সক্ষমতার প্রমাণ ও বৈধ ভ্রমণ নথির মতো শর্ত থাকতে পারে।

এদিকে লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় যেতেও এখন ভারতীয় পাসপোর্টধারীদের ই-ভিসা নিতে হবে। অনলাইনে একটি ফরম পূরণ, প্রয়োজনীয় নথি আপলোড এবং ইলেকট্রনিক মাধ্যমে ফি পরিশোধের মাধ্যম ই-ভিসা পাওয়া যায়। অনুমোদিত ভিসা ডিজিটালভাবে পাঠানো হয় এবং আগমনের সময় যাচাইয়ের জন্য তা সঙ্গে রাখতে হয়।

আরও পড়ুন : কিছু ভুয়া খবর দেখলাম : তাহসান

২০২৫ সালে ভারতীয়দের জন্য ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা দিয়েছিল বলিভিয়া। যার ফলে কোনো পূর্বানুমতি ছাড়াই ভ্রমণ করা যেত। যাত্রীরা বিমানবন্দরে একটি ফরম পূরণ করে ফি পরিশোধ করলেই চলত, যা ভিসামুক্ত সুবিধার মতোই ছিল।

Scroll to Top