‘এটা অবহেলা’
ঢাকায় অগ্নিদুর্ঘটনা বাড়ছে। দুর্ঘটনায় মানুষের মৃত্যুর পর জানা যাচ্ছে, ভবন ঝুঁকিপূর্ণ ছিল। ফায়ার সার্ভিস তাদের চিঠি দিয়ে সতর্ক করেছিল। বেইলি রোডের ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা।
ফায়ার সার্ভিসের হিসাবে, রাজধানীর ২ হাজার ৬০৩টি ভবন অগ্নিঝুঁকিতে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ১০৬টি বিপণিবিতান। তালিকায় রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক ভবন ও গণমাধ্যম প্রতিষ্ঠানের ভবন। উল্লেখ্য, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে পরিদর্শন করা ভবনের মধ্য থেকে এই ঝুঁকিপূর্ণ ভবন পাওয়া যায়। এটা ঢাকার সব ভবনের চিত্র নয়।
বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, ভবন নির্মাণ ও ব্যবহারের ক্ষেত্রে আইনে সুনির্দিষ্ট ধাপগুলোর একটি হলো অকুপেন্সি সার্টিফিকেট (ব্যবহার সনদ) নেওয়া। অর্থাৎ অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী ভবন নির্মাণ করা হলো কি না, সেটি পরিদর্শন করে ব্যবহারের অনুমতি দেবে সংশ্লিষ্ট সংস্থা। ভবন নির্মাণে অধিকাংশ ক্ষেত্রেই নিয়মের অনেক ব্যত্যয় করা হয় বলে ভবনমালিক অকুপেন্সি সার্টিফিকেটের জন্য আবেদন করেন না। তিনি বলেন, ভবনমালিক আইন অমান্য করতে চাইতে পারেন। কিন্তু সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের আইনের প্রয়োগ করা উচিত। যদি আইন প্রয়োগ না করেন, এটা অবহেলা।



