ব্রাহ্মণবাড়িয়ায় ১৫টি খাল খননে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে রুমিন ফারহানার ডিও লেটার – DesheBideshe

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫টি খাল খননে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে রুমিন ফারহানার ডিও লেটার – DesheBideshe

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫টি খাল খননে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে রুমিন ফারহানার ডিও লেটার – DesheBideshe

ব্রাহ্মণবাড়িয়া, ২৭ ফেব্রুয়ারি – নিজ সংসদীয় আসনের ১৫টি খাল পুনঃখননের উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আধা-সরকারিপত্র বা ডিও লেটার পাঠিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের এই জনপ্রতিনিধি বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে পৃথক দুটি পত্রে খাল খননে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর কাছে প্রেরিত চিঠিতে বিজয়নগর উপজেলার বেমালিয়া খাল, আশুগঞ্জের দগরীসাল খাল, ভবানীপুর খাল, সরাইলের নীল বিল খাল, মলাইশ ব্রিজ খাল, দেওড়া বড় খাল এবং ডাঙ্গীর খাল খননের জন্য সুপারিশ করা হয়েছে। অন্যদিকে, পানি সম্পদ মন্ত্রীর কাছে দেওয়া পত্রে সরাইলের দেওড়া বড় খাল, লাখৌ নদী, জাফর খাল, আশুগঞ্জের আড়াইসিধা হতে বাজার চরচারতলা খাল, আড়াইসিধা খাল, বিজয়নগরের কুদালিয়া খাল, রথানী খাল ও ডাঙ্গীর খাল খননের আবেদন জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, এই খালগুলো খনন করা হলে স্থানীয় কৃষক ও জেলে সম্প্রদায়সহ সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে এবং এলাকার কৃষি ও মৎস্য সম্পদের উন্নয়ন ঘটবে।

এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top